Product Details

  • Home
  • Product Details

অ্যাস্যুরেন্স কাম পেনশন পরিকল্প- ১০ (লাভবিহীন)

"বীমার আসল সৌন্দর্য সঞ্চয়ে নয়, ঝুঁকির সময় আর্থিক সুরক্ষায়।"

কর্মজীবী মানুষ স্বভাবতই অবসর জীবনে নিরুদ্বেগ, সচ্ছল ও শান্তিময় জীবন-যাপনের নিশ্চয়তা চায়। সরকারি চাকরিজীবীদের অবসরকালীন ভাতা প্রাপ্তির সুযোগ থাকলেও অন্য কোনো পেশার মানুষের সে সুযোগ থাকে না। কর্মজীবনে সঞ্চয় স্বল্পতার কারণে ষাটোর্ধ্ব জীবনে কোনো আর্থিক সচ্ছলতা থাকে না, সন্তানদের উপর বোঝা হয়ে চলতে হয়। যে সব পেশার মানুষদের পেনশন পাওয়ার সুযোগ নেই, তাদের জন্য পেনশন বীমা খুবই উপযোগী। একজন ব্যক্তি চাইলেই পেনশন বীমার মাধ্যমে অবসর জীবনে তার কাঙ্ক্ষিত পরিমাণ মাসিক ভাতা গ্রহণ করতে পারবেন। পরিণত বয়সে যখন নিয়মিত আয়ের কোনো নিশ্চয়তা থাকে না, পেনশন বীমা পলিসি ঠিক তখনই নিয়মিত মাসিক আয়ের ব্যবস্থার পাশাপাশি মৃত্যুর ক্ষেত্রে পরিবারের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করে থাকে।

মূল বৈশিষ্ট্য:

  • বীমার মেয়াদ ০৫ থেকে ৪০ বছর।
  • বীমার শুরুতে মহিলা জীবনের জন্য বয়স হবে ১৮ থেকে ৫২ এবং পুরুষ জীবনের জন্য বয়স হবে ১৮ থেকে ৫৫ বছর।
  • গ্রাহকের স্ব-নির্বাচিত পেনশন গ্রহণের বয়স হবে ৫৫ থেকে ৬০ বছর।
  • প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক পদ্ধতিতে পরিশোধযোগ্য। বার্ষিক প্রিমিয়ামকে ০.০৯২৫ দ্বারা গুণ করে মাসিক প্রিমিয়াম, ০.২৭৫ দ্বারা গুণ করে ত্রৈমাসিক প্রিমিয়াম এবং ০.৫২৫ দ্বারা গুণ করে ষাণ্মাসিক প্রিমিয়াম নির্ণয় করতে হবে।
  • ন্যূনতম মাসিক প্রিমিয়াম ১,০০০ টাকা, ত্রৈমাসিক প্রিমিয়াম ২,৫৫০ টাকা, ষাণ্মাসিক প্রিমিয়াম ৪,৮০০ টাকা এবং বার্ষিক প্রিমিয়াম ৯,০০০ টাকা।
  • বীমার মেয়াদ পেনশন গ্রহণের বয়সের উপর নির্ভরশীল।
  • এই বীমায় বার্ষিক পেনশনের ১০ (দশ) গুণ ধরে বীমা অংক হিসেব করতে হবে।
  • এ পরিকল্পের সাথে কোনো সহায়ক বীমা দেওয়া হয় না।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।

জীবদ্দশায় প্রদেয় সুবিধাসমূহ:

  • বীমাগ্রহীতা পেনশন প্রাপ্তির শুরু থেকে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন।
  • মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক কিস্তিতে পেনশন গ্রহণ করা যায়।

অকাল প্রয়াণে প্রদেয় সুবিধাসমূহ:

  • বীমার মেয়াদের মধ্যে বীমাগ্রাহকের অকাল প্রয়াণে নমিনীকে বার্ষিক পেনশনের ১০ (দশ) গুণ টাকা প্রদান করা হবে। নমিনী ইচ্ছা করলে পেনশন আকারেও এ অর্থ পেতে পারেন।
  • পেনশন শুরুর পরবর্তী ১০ (দশ) বছরের মধ্যে গ্রাহক মৃত্যুবরণ করলে মৃত্যুর তারিখ থেকে ১০ (দশ) বছরের অবশিষ্ট সময়ের সমপরিমাণ পেনশনের অর্থ নমিনীকে একত্রে দেওয়া হবে।

যাদের জন্য উপযোগী:

  • যে সব পেশার মানুষদের পেনশন পাওয়ার সুযোগ নেই, তাদের জন্য পেনশন বীমা খুবই উপযোগী।

মূল বীমা অঙ্কের পরে লাইফ কাভারেজ ও স্বাস্থ্যঝুঁকির কাভারেজের যে প্রিমিয়ামকে অনেকেই বাড়তি মনে করেন, সেটিই সংকটের সময় সবচেয়ে বড় সহায়তা হয়ে দাঁড়ায়, যা আমাদের ব্যক্তি ও পারিবারিক ভ্যালু বৃদ্ধি করে মানসিক শান্তির কারণ হয়।