Product Details

  • Home
  • Product Details

সাধারণ সঞ্চয়ী বীমা পরিকল্প-০১ (লাভযুক্ত)

"বীমার আসল সৌন্দর্য সঞ্চয়ে নয়, ঝুঁকির সময় আর্থিক সুরক্ষায়।"

জনপ্রিয় ও সর্বাধিক প্রচলিত সঞ্চয়ী বীমা জনগণের আর্থিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি সঞ্চয় প্রবণতাকে অধিক উৎসাহিত করে থাকে। এ পরিকল্পনা মানুষের অকাল প্রয়াণে যেমন তার পরিবারকে নগদ অর্থের যোগান দিয়ে থাকে, তেমনি মেয়াদান্তে সর্বাধিক লাভসহ বীমাগ্রহীতাকে পূর্ণ বীমাঅঙ্ক পরিশোধ করে থাকে। এ পরিকল্পনায় মেয়াদান্তে লাভের অঙ্ক সর্বাধিক হওয়ায় এটি অত্যন্ত জনপ্রিয়।

এ পরিকল্পের বৈশিষ্ট্য হলো-

  • বীমার মেয়াদ ১০, ১৫, ২০, ২৫, ৩০ ও ৩৫ বছর।
  • বীমার শুরুতে মহিলা জীবনের জন্য বয়স হবে ১৮ থেকে ৫২ বছর এবং মেয়াদান্তে সর্বোচ্চ ৬৭ বছর। পুরুষ জীবনের জন্য বয়স হবে ১৮ থেকে ৫৫ বছর এবং মেয়াদান্তে সর্বোচ্চ ৭০ বছর।
  • প্রিমিয়াম ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক পদ্ধতিতে পরিশোধযোগ্য। বার্ষিক প্রিমিয়ামকে ০.২৭৫ দ্বারা গুণ করে ত্রৈমাসিক প্রিমিয়াম এবং ০.৫২৫ দ্বারা গুণ করে ষান্মাসিক প্রিমিয়াম নির্ধারণ করা হয়।
  • ন্যূনতম ত্রৈমাসিক প্রিমিয়াম ২,৫৫০ টাকা, ষান্মাসিক প্রিমিয়াম ৪,৮০০ টাকা এবং বার্ষিক প্রিমিয়াম ৯,০০০ টাকা।
  • কমপক্ষে দুই বছর পলিসির প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি বন্ধ হয়ে গেলেও ‘পরিশোধিত মূল্য’ (Paid-up Value) অর্জন করে।
  • সহযোগী বীমা হিসেবে PIB, ADB, WP, EPA এবং CIC গ্রহণের সুযোগ রয়েছে।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।

জীবদ্দশায় পদেয় সবিধাঃ

  • বীমার মেয়াদান্তে গ্রাহককে মূল বীমাঅঙ্কের সঙ্গে অর্জিত লভ্যাংশ প্রদান করা হবে।
  • কমপক্ষে দুই বছর পলিসি চালু থাকার পর প্রিমিয়াম জমা বন্ধ হয়ে গেলেও মেয়াদান্তে ‘পরিশোধিত মূল্য’ (Paid-up Value)-এর সঙ্গে অর্জিত লভ্যাংশ প্রদান করা হবে।
  • তিন বছর অতিক্রান্ত হওয়ার পর মেয়াদের মধ্যে পলিসি সমর্পণ করলে ‘সমর্পণ মূল্য’ (Surrender Value) প্রদান করা হবে।

মৃত্যতে প্রদেয় সুবিধাঃ

  • পলিসি চালু থাকলে মেয়াদের মধ্যে বীমাগ্রহীতার অকাল মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর তারিখ পর্যন্ত অর্জিত বোনাসসহ নমিনীকে পূর্ণ বীমাঅঙ্ক প্রদান করা হবে।
  • কমপক্ষে দুই বছর পলিসি চালু থাকার পর প্রিমিয়াম জমা বন্ধ হয়ে গেলেও মেয়াদের মধ্যে বীমাগ্রহীতার অকাল মৃত্যুর ক্ষেত্রে শুধুমাত্র ‘পরিশোধিত মূল্য’ (Paid-up Value)-এর সঙ্গে অর্জিত লভ্যাংশ প্রদান করা হবে।

যাদের জন্য উপযোগীঃ

  • যেসব গ্রাহক জীবনের ঝুঁকির পাশাপাশি মেয়াদ শেষে একত্রে বড় অঙ্কের অর্থ ও লভ্যাংশ পেতে আগ্রহী এবং যারা বড় অঙ্কের কর রেয়াত পেতে চান, তাদের জন্য এ পরিকল্পনাটি অত্যন্ত উপযোগী। বিশেষ করে কর রেয়াতের সুবিধা পাওয়ার কারণে উচ্চ আয়ের ব্যক্তিদের নিকট এ পরিকল্পনাটি অধিক আকর্ষণীয়।

মূল বীমা অঙ্কের পরে লাইফ কাভারেজ ও স্বাস্থ্যঝুঁকির কাভারেজের যে প্রিমিয়ামকে অনেকেই বাড়তি মনে করেন, সেটিই সংকটের সময় সবচেয়ে বড় সহায়তা হয়ে দাঁড়ায়, যা আমাদের ব্যক্তি ও পারিবারিক ভ্যালু বৃদ্ধি করে মানসিক শান্তির কারণ হয়।