শিশু নিরাপত্তা বীমা পরিকল্প - ০৬ (লাভযুক্ত)
"বীমার আসল সৌন্দর্য সঞ্চয়ে নয়, ঝুঁকির সময় আর্থিক সুরক্ষায়।"
প্রত্যেক পিতামাতা যেমন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন, তেমনি সন্তানেরাও চায় পিতামাতা তাদের জীবদ্দশায় আর্থিকভাবে সচ্ছল থাকুন। কিন্তু নাবালক হওয়ায় পিতামাতার জন্য তাদের শ্রদ্ধা-ভালোবাসা ব্যতীত কিছুই দেওয়ার থাকে না। এ বীমার মাধ্যমে পিতামাতা ও সন্তান একে অপরের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। অধিকন্তু, সন্তানের শিক্ষাব্যয় নির্বাহসহ বিবাহ ও পারিবারিক খরচ মেটাতে এ বীমা পরিকল্পটি খুবই উপযোগী। যেসব সন্তানের বয়স ৬ মাস থেকে ১৫ বছর, তাদের পিতামাতা নিজেদের জীবনসহ সন্তানের জীবনের উপর যৌথভাবে এ বীমা নিতে পারবেন।
এ বীমা পরিকল্পের প্রধান বৈশিষ্ট্য হলো-- এটি একটি যৌথ বীমা (Joint Life Insurance)।
- পিতা বা মাতার জীবনের সাথে সন্তানের জীবনের উপর একত্রে বীমাপত্র গ্রহণ করা হয়।
- একজনের মৃত্যুর ক্ষেত্রে অন্যজন বীমা সুবিধা ভোগ করে থাকেন।
- বীমার মেয়াদ ১০ থেকে ২০ বছর।
- বীমার শুরুতে পিতার বয়স ১৮-৫৫ বছর এবং মাতার বয়স ১৮ থেকে ৫২ বছর হতে হবে।
- পলিসির মেয়াদান্তে পিতার বয়স ৭০ বছর এবং মাতার সর্বোচ্চ বয়স ৬৭ বছর।
- পলিসি শুরুর সময় সন্তানের বয়স ৬ মাস থেকে ১৫ বছর হতে হবে।
- প্রিমিয়াম ষাণ্মাসিক ও বার্ষিক পদ্ধতিতে পরিশোধযোগ্য। বার্ষিক প্রিমিয়ামকে ০.৫২৫ দ্বারা গুণ করে ষাণ্মাসিক প্রিমিয়াম হিসাব প্রযোজ্য হবে।
- ন্যূনতম ষাণ্মাসিক প্রিমিয়াম ৪,৮০০ টাকা এবং বার্ষিক প্রিমিয়াম ৯,০০০ টাকা।
- এ বীমায় কোনো সহায়ক বীমা দেওয়া হয় না।
- প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।
- প্রিমিয়াম দাতা ও সন্তান উভয়ে মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদান্তে প্রিমিয়াম দাতাকে অর্জিত বোনাসসহ পূর্ণ বীমাঅংক প্রদান করা হবে।
- কমপক্ষে দুই বছর পলিসি চালু থাকার পর প্রিমিয়াম জমা বন্ধ হয়ে গেলেও মেয়াদান্তে “পরিশোধিত মূল্য” (Paid-up Value)-এর সাথে অর্জিত লভ্যাংশ এবং ৩ (তিন) বছর অতিক্রান্ত হওয়ার পর মেয়াদের মধ্যে “সমর্পণ মূল্য” (Surrender Value) প্রদান করা হবে।
- প্রিমিয়াম দাতার (মাতা বা পিতার) অকাল প্রয়াণে প্রিমিয়াম মওকুফ হয়ে পলিসিটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে।
- প্রিমিয়াম দাতার মৃত্যুর তারিখ থেকে মেয়াদপূর্তি পর্যন্ত সন্তানকে প্রতি মাসে বীমা অংকের ১% (এক শতাংশ) হারে মাসিক ভাতা দেওয়া হবে।
- পলিসির মেয়াদান্তে সন্তানকে অর্জিত লভ্যাংশসহ পূর্ণ বীমাঅংক ফেরত দেওয়া হবে।
- মেয়াদের মধ্যে শিশুর মৃত্যুর ক্ষেত্রে পলিসির বয়স অনুযায়ী পিতা বা মাতাকে নিম্নোক্ত সুবিধা প্রদান করা হবে।
শিশুর মৃত্যুকালীন তারিখে পলিসির মেয়াদ অতিক্রান্তির সময় প্রদেয় সুবিধা ৬ মাসের কম হলে বীমা অংকের ২৫% প্রদেয় ৬ মাসের বেশি কিন্তু ১২ মাসের কম হলে বীমা অংকের ৫০% প্রদেয় ১২ মাসের বেশি কিন্তু ২৪ মাসের বেশি নয় বীমা অংকের ৭৫% প্রদেয় ২৪ মাসের বেশি হলে ১০০% বীমা অংক প্রদেয়
- যদি মেয়াদের মধ্যে প্রিমিয়াম দাতার মৃত্যুর পরে বৃত্তি চলাকালীন সময়ে শিশুটির মৃত্যু ঘটে, তবে বৃত্তি প্রদান বন্ধ হবে এবং মেয়াদ শেষে আইনানুগ উত্তরাধিকারীকে অর্জিত বোনাসসহ পূর্ণ বীমাঅংক প্রদান করা হবে।
যাদের জন্য উপযোগী:
- যে কোনো পেশাজীবী, যেমন- উকিল, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ক্ষুদ্র ব্যবসায়ী, বাড়ি ভাড়ার উপর নির্ভরশীল মানুষ, সঞ্চয়শীল ছাত্র-ছাত্রী এ পরিকল্পের উপযোগী।
মূল বীমা অঙ্কের পরে লাইফ কাভারেজ ও স্বাস্থ্যঝুঁকির কাভারেজের যে প্রিমিয়ামকে অনেকেই বাড়তি মনে করেন, সেটিই সংকটের সময় সবচেয়ে বড় সহায়তা হয়ে দাঁড়ায়, যা আমাদের ব্যক্তি ও পারিবারিক ভ্যালু বৃদ্ধি করে মানসিক শান্তির কারণ হয়।

