Product Details

  • Home
  • Product Details

সাধারণ সঞ্চয় বীমা পরিকল্প- ০৮ (লাভযুক্ত)

"বীমার আসল সৌন্দর্য সঞ্চয়ে নয়, ঝুঁকির সময় আর্থিক সুরক্ষায়।"

যেসব গ্রাহক মাসিক প্রিমিয়ামের বিনিময়ে জীবনের ঝুঁকি আবরিত করার পাশাপাশি মেয়াদান্তে একত্রে বড় অংকের অর্থ হাতে পেতে ইচ্ছুক, সেসব গ্রাহকের চাহিদার কথা বিবেচনায় রেখে সাধারণ সঞ্চয় বীমা পরিকল্প-০৮ উন্মুক্ত করা হয়েছে।

এ পরিকল্পের বৈশিষ্ট্য হলো-

  • বীমার মেয়াদ ১০ থেকে ২৫, ৩০ কিংবা ৩৫ বছর মেয়াদেও পলিসি নেওয়া যায়।
  • বীমার শুরুতে মহিলা জীবনের জন্য বয়স হবে ১৮ থেকে ৫২ বছর এবং মেয়াদান্তে ৬৭ বছর। পুরুষ জীবনের জন্য বয়স হবে ১৮ থেকে ৫৫ বছর এবং মেয়াদান্তে ৭০ বছর।
  • প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক পদ্ধতিতে পরিশোধযোগ্য। বার্ষিক প্রিমিয়ামকে ০.০৯২৫ দ্বারা গুণ করে মাসিক প্রিমিয়াম, ০.২৭৫ দ্বারা গুণ করে ত্রৈমাসিক প্রিমিয়াম এবং ০.৫২৫ দ্বারা গুণ করে ষাণ্মাসিক প্রিমিয়াম নির্ণয় করতে হবে।
  • ন্যূনতম মাসিক প্রিমিয়াম ১,০০০ টাকা, ত্রৈমাসিক প্রিমিয়াম ২,৫৫০ টাকা, ষাণ্মাসিক প্রিমিয়াম ৪,৮০০ টাকা এবং বার্ষিক প্রিমিয়াম ৯,০০০ টাকা।
  • কমপক্ষে দুই বছর পলিসির প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি বন্ধ হয়ে গেলেও “পরিশোধিত মূল্য” (Paid-up Value) অর্জন করে।
  • সহায়ক বীমা হিসাবে PDAB, ADB, WP, EPA ও CIC গ্রহণের সুযোগ আছে।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।

জীবদ্দশায় প্রদেয় সুবিধাসমূহ:

  • বীমার মেয়াদান্তে গ্রাহককে মূল বীমাঅংকের সাথে অর্জিত লভ্যাংশ প্রদান করা হবে।
  • কমপক্ষে দুই বছর পলিসি চালু থাকার পর প্রিমিয়াম জমা বন্ধ হয়ে গেলেও মেয়াদান্তে “পরিশোধিত মূল্য” (Paid-up Value)-এর সাথে অর্জিত লভ্যাংশ এবং ৩ (তিন) বছর অতিক্রান্ত হওয়ার পর মেয়াদের মধ্যে “সমর্পণ মূল্য” (Surrender Value) প্রদান করা হবে।

অকাল প্রয়াণে প্রদেয় সুবিধাসমূহ:

  • পলিসি চালু থাকলে মেয়াদের মধ্যে বীমাগ্রাহকের অকাল প্রয়াণে মৃত্যুর তারিখ পর্যন্ত অর্জিত বোনাসসহ নমিনীকে পূর্ণ বীমা অংক প্রদান করা হবে।
  • কমপক্ষে দুই বছর পলিসি চালু থাকার পর প্রিমিয়াম জমা বন্ধ হয়ে গেলেও মেয়াদের মধ্যে বীমাগ্রাহকের অকাল প্রয়াণে শুধুমাত্র “পরিশোধিত মূল্য” (Paid-up Value)-এর সাথে অর্জিত লভ্যাংশ প্রদান করা হবে।

যাদের জন্য উপযোগী:

  • যে সকল গ্রাহক জীবনের ঝুঁকির পাশাপাশি মেয়াদ শেষে একত্রে বড় অংকের লভ্যাংশ পেতে আগ্রহী এবং যারা বড় অংকের কর রেয়াত পেতে চান, তাদের জন্য এই পরিকল্পটি যথোপযুক্ত। বিশেষত মাসিক প্রিমিয়াম প্রদানের বিনিময়ে মেয়াদ শেষে অধিক লাভ পেতে পরিকল্পটি আকর্ষণীয়।

মূল বীমা অঙ্কের পরে লাইফ কাভারেজ ও স্বাস্থ্যঝুঁকির কাভারেজের যে প্রিমিয়ামকে অনেকেই বাড়তি মনে করেন, সেটিই সংকটের সময় সবচেয়ে বড় সহায়তা হয়ে দাঁড়ায়, যা আমাদের ব্যক্তি ও পারিবারিক ভ্যালু বৃদ্ধি করে মানসিক শান্তির কারণ হয়।