Product Details

  • Home
  • Product Details

মাসিক সঞ্চয় বীমা পরিকল্প–১৬

"বীমার আসল সৌন্দর্য সঞ্চয়ে নয়, ঝুঁকির সময় আর্থিক সুরক্ষায়।"

আপনি নিশ্চয়ই আপনার কষ্টার্জিত অর্থ কীভাবে উত্তরোত্তর বৃদ্ধি করা যায় তার সর্বোত্তম উপায় খুঁজছেন! হ্যাঁ! একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার জন্য প্রয়োজন স্বল্প কিংবা দীর্ঘমেয়াদি এমন একটি আদর্শ আর্থিক পরিকল্পনা, যা আপনার কাঙ্ক্ষিত লাভজনক সঞ্চয়ের পাশাপাশি আপনাকে ও আপনার পরিবারকে অনিশ্চয়তা থেকে সুরক্ষা প্রদান করতে পারে। সোনালী লাইফের মাসিক সঞ্চয় বীমা পরিকল্পনা আপনার এই আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই পরিকল্পনা একদিকে যেমন সঞ্চয়ের সুযোগ সৃষ্টি করে, তেমনি আপনাকে ও আপনার পরিবারকে নিরাপত্তার ছায়ায় রাখে।

পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য

  • বীমার মেয়াদ কমপক্ষে ৫ বছর এবং সর্বোচ্চ ২০ বছর।
  • বীমা শুরুর সময় বয়স হবে ১৮ থেকে ৫৫ বছর এবং মেয়াদান্তে ৬৫ বছর।
  • ন্যূনতম মাসিক প্রিমিয়াম ১,০০০ টাকা, ত্রৈমাসিক প্রিমিয়াম ৩,০০০ টাকা, ষান্মাসিক প্রিমিয়াম ৬,০০০ টাকা এবং বার্ষিক প্রিমিয়াম ১২,০০০ টাকা।
  • বীমা অংক ৬০,০০০ টাকা থেকে ১,০০,০০,০০০ টাকার মধ্যে সীমিত।
  • বীমা অংক = বার্ষিক প্রিমিয়াম × বীমার মেয়াদ।
  • মূল বীমার সাথে একক বা প্যাকেজ আকারে সহায়ক বীমা হিসেবে PDAB, ADB, WP, EPA ও CIC গ্রহণের সুযোগ রয়েছে।
  • আয়কর আইনের আওতায় আয়কর রেয়াত পাওয়া যায়।

অকাল মৃত্যুর ক্ষেত্রে প্রদেয় সুবিধা

  • পলিসি চালু থাকা অবস্থায় মেয়াদের মধ্যে বীমাগ্রাহকের অকাল মৃত্যু হলে মৃত্যুর তারিখ পর্যন্ত অর্জিত লভ্যাংশসহ পূর্ণ বীমা অংক নমিনীকে প্রদান করা হবে।
  • ন্যূনতম ২ বছর কিংবা তার বেশি সময় প্রিমিয়াম পরিশোধের পর প্রিমিয়াম জমা বন্ধ হয়ে গেলেও মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যু হলে নমিনীকে পরিশোধিত মূল্য (Paid-up Value) প্রদান করা হবে।

মেয়াদ শেষে প্রদেয় সুবিধা

  • পলিসি চালু থাকা অবস্থায় বীমার মেয়াদান্তে গ্রাহককে পূর্ণ বীমা অংকের সাথে মেয়াদপূর্তি পর্যন্ত অর্জিত লভ্যাংশ প্রদান করা হবে।
  • বীমাগ্রাহকগণ বার্ষিক জমাকৃত প্রিমিয়ামের উপর শতকরা হিসেব অনুযায়ী মেয়াদভেদে ৬% থেকে ১০% হারে লভ্যাংশ পাবেন।
  • ন্যূনতম ২ বছর কিংবা তার বেশি সময় প্রিমিয়াম পরিশোধের পর প্রিমিয়াম জমা বন্ধ হয়ে গেলেও মেয়াদান্তে পরিশোধিত মূল্য প্রদান করা হবে।

যাদের জন্য উপযোগী

  • যেসব গ্রাহক জীবনের ঝুঁকির পাশাপাশি মেয়াদ শেষে লাভসহ বীমা অংকের লভ্যাংশ পেতে আগ্রহী, তাদের জন্য এই পরিকল্পনাটি অত্যন্ত উপযোগী।

মূল বীমা অঙ্কের পরে লাইফ কাভারেজ ও স্বাস্থ্যঝুঁকির কাভারেজের যে প্রিমিয়ামকে অনেকেই বাড়তি মনে করেন, সেটিই সংকটের সময় সবচেয়ে বড় সহায়তা হয়ে দাঁড়ায়, যা আমাদের ব্যক্তি ও পারিবারিক ভ্যালু বৃদ্ধি করে মানসিক শান্তির কারণ হয়।