শিক্ষা ব্যয় বীমা পরিকল্প-০৭ (লাভযুক্ত)
"বীমার আসল সৌন্দর্য সঞ্চয়ে নয়, ঝুঁকির সময় আর্থিক সুরক্ষায়।"
সব পিতা-মাতাই চান তার সন্তান নির্বিঘ্নে লেখাপড়া করে উপযুক্ত চাকরি পাক বা ব্যবসায়ী হোক। পিতা-মাতার জীবদ্দশায় কিংবা মৃত্যুর পরে যাতে সন্তানদের লেখাপড়ার খরচ নির্বাহ করতে কোনো বিঘ্ন না ঘটে, সে কারণে পিতা বা মাতার জীবনের উপর শিক্ষা বীমা গ্রহণ করা যায়।
এ পরিকল্পের প্রধান বৈশিষ্ট্য হলো-
- বীমার মেয়াদ হবে ৫ থেকে ১৫ বছর।
- পিতা বা মাতা যে কেউ সন্তানের লেখাপড়ার জন্য এ বীমা গ্রহণ করতে পারেন।
- প্রিমিয়াম দাতার মৃত্যুর পর মেয়াদের অবশিষ্ট সময়ের প্রিমিয়াম মওকুফ হয়ে যায়।
- বীমা শুরুর সময় পিতার বয়স হবে ২০ থেকে ৫৫ বছর এবং মেয়াদান্তে ৭০ বছর। মাতার বয়স হবে ২০ থেকে ৫২ বছর এবং মেয়াদান্তে ৬৭ বছর।
- বৃত্তির মেয়াদ ১০ বছর। বীমার মেয়াদ শেষে ১০ বছর পর্যন্ত ত্রৈমাসিক কিস্তিতে বৃত্তির টাকা প্রদান করা হয়।
- মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করা যায়। বার্ষিক প্রিমিয়ামকে ০.০৯২৫ দিয়ে গুণ করে মাসিক, ০.২৭৫ দিয়ে গুণ করে ত্রৈমাসিক এবং ০.৫২৫ দিয়ে গুণ করে ষাণ্মাসিক প্রিমিয়াম হিসাব করতে হবে।
- ন্যূনতম মাসিক প্রিমিয়াম ১,০০০ টাকা, ত্রৈমাসিক প্রিমিয়াম ২,৫৫০ টাকা, ষাণ্মাসিক প্রিমিয়াম ৪,৮০০ টাকা এবং বার্ষিক প্রিমিয়াম ৯,০০০ টাকা।
- যদি কোনো কারণে পলিসিতে উল্লেখিত সন্তানের জন্য অর্থের প্রয়োজন না হয়, তাহলে অন্য কোনো সন্তানের বরাবরে পলিসির স্বত্ব হস্তান্তর করা যাবে। অথবা বৃত্তির টাকা কোম্পানির নির্ধারিত নগদ মূল্যের বিনিময়ে সমর্পণ করা যাবে।
- প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।
জীবিতকালীন প্রদেয় সুবিধাসমূহ:
- মেয়াদ শেষে পরবর্তী ১০ বছর পর্যন্ত প্রতিশ্রুত বৃত্তি প্রদান করা হবে। অর্জিত বোনাসের টাকাও বৃত্তি আকারে প্রদান করা হবে।
- বৃত্তি প্রতি বছর ৭% চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে।
- বৃত্তি প্রদান শুরু হওয়ার পর যদি কোনো কারণে সংশ্লিষ্ট সন্তানের জন্য আর কোনো অর্থের প্রয়োজন না হয়, তাহলে অবশিষ্ট বৃত্তির টাকা নগদ সমর্পণ মূল্যের বিনিময়ে গ্রহণ করা যায়। নগদ সমর্পণ মূল্য = সর্বশেষ প্রদত্ত বৃত্তির ত্রৈমাসিক কিস্তির ৯৫% × অবশিষ্ট ত্রৈমাসিক কিস্তির সংখ্যা (বৃত্তির)
- কমপক্ষে দুই বছর পলিসি চালু থাকার পর প্রিমিয়াম জমা বন্ধ হয়ে গেলেও মেয়াদান্তে “পরিশোধিত মূল্য” (Paid-up Value)-এর সাথে অর্জিত লভ্যাংশ এবং ৩ (তিন) বছর অতিক্রান্ত হওয়ার পর মেয়াদের মধ্যে “সমর্পণ মূল্য” (Surrender Value) প্রদান করা হবে।
অকাল প্রয়াণে প্রদেয় সুবিধাসমূহ:
- মেয়াদের মধ্যে প্রিমিয়াম দাতার মৃত্যুর পর, মৃত্যুর তারিখ থেকে মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য আর কোনো প্রিমিয়াম পরিশোধ করতে হবে না। আপনাআপনিই পলিসিটি চালু থাকবে এবং মৃত্যুর পর থেকে মেয়াদ পর্যন্ত সন্তানকে শিক্ষা সহায়তা ভাতা প্রদান করা হবে। “শিক্ষা সহায়তা ভাতা” হবে প্রথম বছরের বৃত্তির সমান। মেয়াদ শেষে যথারীতি বৃত্তি প্রদান শুরু হবে।
- কমপক্ষে দুই বছর পলিসি চালু থাকার পর প্রিমিয়াম জমা বন্ধ হয়ে গেলেও মেয়াদের মধ্যে বীমাগ্রাহকের অকাল প্রয়াণে শুধুমাত্র “পরিশোধিত মূল্য” (Paid-up Value)-এর সাথে অর্জিত লভ্যাংশ প্রদান করা হবে।
যাদের জন্য উপযোগী:
- যেসব পিতা-মাতা সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুল কিংবা বিদেশে পড়াতে ইচ্ছুক, সীমিত বা অনিয়মিত আয়ের পেশাজীবী, উকিল, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাড়ি ভাড়ার উপর নির্ভরশীল ব্যক্তিদের জন্য এ পরিকল্পটি অধিকতর প্রযোজ্য।
মূল বীমা অঙ্কের পরে লাইফ কাভারেজ ও স্বাস্থ্যঝুঁকির কাভারেজের যে প্রিমিয়ামকে অনেকেই বাড়তি মনে করেন, সেটিই সংকটের সময় সবচেয়ে বড় সহায়তা হয়ে দাঁড়ায়, যা আমাদের ব্যক্তি ও পারিবারিক ভ্যালু বৃদ্ধি করে মানসিক শান্তির কারণ হয়।

