Product Details

  • Home
  • Product Details

হজ্জ বীমা পরিকল্প- ১২ (লাভযুক্ত)

"বীমার আসল সৌন্দর্য সঞ্চয়ে নয়, ঝুঁকির সময় আর্থিক সুরক্ষায়।"

ইসলামের ৫ টি ফরজ কাজের অন্যতম হলো পবিত্র হজ্জ পালন করা। প্রত্যেক মুসলমানেরই এ নিয়ত থাকে যে তিনি তার জীবদ্দশায় একবার হজ্জ পালন করবেন। কিন্তু নানাবিধ কারণে প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়ায় এ ফরজ কাজটি অসমাপ্ত রেখেই ইহলোক ত্যাগ করতে হয়। [সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হজ্জ বীমা পরিকল্প চালু করে সকল মুমিন মুসলমানের অত্যাবশ্যকীয় এ ফরজ কাজটি সম্পন্ন করার সুবর্ণ সুযোগ করে দিয়েছে।

এ পরিকল্পের বৈশিষ্ট্য হলো-

  • বীমার মেয়াদ ১০ থেকে ২৫। তবে ৩০ কিংবা ৩৫ বছর মেয়াদেও পলিসি নেওয়া যায়।
  • বীমার শুরুতে মহিলা জীবনের জন্য বয়স হবে ১৮ থেকে ৫২ বছর এবং মেয়াদান্তে ৬৭ বছর। পুরুষ জীবনের জন্য বয়স হবে ১৮ থেকে ৫৫ বছর এবং মেয়াদান্তে ৭০ বছর।
  • প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক পদ্ধতিতে পরিশোধযোগ্য। বার্ষিক প্রিমিয়ামকে ০.০৯২৫ দ্বারা গুণ করে মাসিক প্রিমিয়াম, ০.২৭৫ দ্বারা গুণ করে ত্রৈমাসিক প্রিমিয়াম এবং ০.৫২৫ দ্বারা গুণ করে ষাণ্মাসিক প্রিমিয়াম নির্ণয় করতে হবে।
  • ন্যূনতম মাসিক প্রিমিয়াম ১,০০০ টাকা, ত্রৈমাসিক প্রিমিয়াম ২,৫৫০ টাকা, ষাণ্মাসিক প্রিমিয়াম ৪,৮০০ টাকা এবং বার্ষিক প্রিমিয়াম ৯,০০০ টাকা।
  • কমপক্ষে দুই বছর পলিসির প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি বন্ধ হয়ে গেলেও “পরিশোধিত মূল্য” (Paid-up Value) অর্জন করে।
  • সহায়ক বীমা হিসাবে PDAB, ADB, WP, EPA ও CIC গ্রহণের সুযোগ আছে।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।

জীবদ্দশায় প্রদেয় সুবিধাসমূহ:

  • বীমার মেয়াদান্তে গ্রাহককে মূল বীমাঅংকের সাথে অর্জিত লভ্যাংশ প্রদান করা হবে।
  • কমপক্ষে দুই বছর পলিসি চালু থাকার পর প্রিমিয়াম জমা বন্ধ হয়ে গেলেও মেয়াদান্তে “পরিশোধিত মূল্য” (Paid-up Value)-এর সাথে অর্জিত লভ্যাংশ এবং ৩ (তিন) বছর অতিক্রান্ত হওয়ার পর মেয়াদের মধ্যে “সমর্পণ মূল্য” (Surrender Value) প্রদান করা হবে।

অকাল প্রয়াণে প্রদেয় সুবিধাসমূহ:

  • পলিসি চালু থাকলে মেয়াদের মধ্যে বীমাগ্রাহকের অকাল প্রয়াণে মৃত্যুর তারিখ পর্যন্ত অর্জিত বোনাসসহ নমিনীকে পূর্ণ বীমা অংক প্রদান করা হবে।
  • কমপক্ষে দুই বছর পলিসি চালু থাকার পর প্রিমিয়াম জমা বন্ধ হয়ে গেলেও মেয়াদের মধ্যে বীমাগ্রাহকের অকাল প্রয়াণে শুধুমাত্র “পরিশোধিত মূল্য” (Paid-up Value)-এর সাথে অর্জিত লভ্যাংশ প্রদান করা হবে।

যাদের জন্য উপযোগী:

  • যে সকল গ্রাহক জীবনের ঝুঁকির পাশাপাশি হজ্জ করতে আগ্রহী এবং যারা বড় অংকের কর রেয়াত পেতে চান, তাদের জন্য এই পরিকল্পটি যথোপযুক্ত।

মূল বীমা অঙ্কের পরে লাইফ কাভারেজ ও স্বাস্থ্যঝুঁকির কাভারেজের যে প্রিমিয়ামকে অনেকেই বাড়তি মনে করেন, সেটিই সংকটের সময় সবচেয়ে বড় সহায়তা হয়ে দাঁড়ায়, যা আমাদের ব্যক্তি ও পারিবারিক ভ্যালু বৃদ্ধি করে মানসিক শান্তির কারণ হয়।