Product Details

  • Home
  • Product Details

প্রত্যাশিত সঞ্চয় বীমা পরিকল্প- ০৩ (পাঁচ কিস্তিতে পরিশোধযোগ্য)- (লাভযুক্ত)

"বীমার আসল সৌন্দর্য সঞ্চয়ে নয়, ঝুঁকির সময় আর্থিক সুরক্ষায়।"

যারা বীমা সম্পর্কে অধিক সচেতন, মেয়াদের মধ্যেই নিজের জীবদ্দশায় ব্যবসা কিংবা পরিবারের প্রয়োজনে অথবা ব্যাংকে এফডিআর করার জন্য মেয়াদের পূর্বেই বীমার অংশবিশেষ টাকা উত্তোলন করতে আগ্রহী, তাদের জন্য এ পরিকল্পটি বেশি উপযোগী। এ পরিকল্পে বীমা চলাকালীন সময়ে বীমার আংশিক অর্থ পরিশোধের পাশাপাশি বীমাগ্রাহকের অকাল প্রয়াণে সম্পূর্ণ বীমা অংকের টাকা পরিশোধের নিশ্চয়তা আছে।

এ পরিকল্পের বৈশিষ্ট্য হলো-

  • বীমার মেয়াদ ১০, ১৫, ২০, ২৫ ও ৩০ বছর।
  • বীমার শুরুতে মহিলা জীবনের জন্য বয়স হবে ১৮ থেকে ৫২ বছর এবং মেয়াদান্তে ৬৭ বছর। পুরুষ জীবনের জন্য বয়স হবে ১৮ থেকে ৫৫ বছর এবং মেয়াদান্তে ৭০ বছর।
  • প্রিমিয়াম ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক পদ্ধতিতে পরিশোধযোগ্য। বার্ষিক প্রিমিয়ামকে ০.২৭৫ দ্বারা গুণ করে ত্রৈমাসিক প্রিমিয়াম এবং ০.৫২৫ দ্বারা গুণ করে ষাণ্মাসিক প্রিমিয়াম নির্ণয় করতে হবে।
  • ন্যূনতম ত্রৈমাসিক প্রিমিয়াম ২,৫৫০ টাকা, ষাণ্মাসিক প্রিমিয়াম ৪,৮০০ টাকা এবং বার্ষিক প্রিমিয়াম ৯,০০০ টাকা।
  • সহায়ক বীমা হিসাবে PDAB, ADB, WP, EPA ও CIC গ্রহণের সুযোগ আছে।
  • বোনাস স্বাভাবিক নিয়মে অর্জিত হয় এবং মেয়াদ শেষে প্রদানযোগ্য।
  • কমপক্ষে দুই বছর পলিসির প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি বন্ধ হয়ে গেলেও “পরিশোধিত মূল্য” (Paid-up Value) অর্জন করে।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।

জীবদ্দশায় প্রদেয় সুবিধা:

  • বীমা চলাকালীন সময়ে বীমার আংশিক অর্থ এবং মেয়াদান্তে লাভসহ অবশিষ্ট অংশ পরিশোধ করা হয়।
  • বীমার মেয়াদের এক পঞ্চমাংশ অতিক্রান্ত হওয়ার পর বীমা অংকের ১০%, দুই পঞ্চমাংশ অতিক্রান্ত হওয়ার পর বীমা অংকের ১৫%, তিন পঞ্চমাংশ অতিক্রান্ত হওয়ার পর বীমা অংকের ২০%, চার পঞ্চমাংশ অতিক্রান্ত হওয়ার পর বীমা অংকের ২৫% এবং মেয়াদ শেষে অর্জিত বোনাসসহ বীমা অংকের অবশিষ্ট ৩০% বীমাগ্রহীতাকে প্রদান করা হয়।
  • কমপক্ষে দুই বছর পলিসি চালু থাকার পর প্রিমিয়াম জমা বন্ধ হয়ে গেলেও মেয়াদান্তে “পরিশোধিত মূল্য” (Paid-up Value)-এর সাথে অর্জিত লভ্যাংশ এবং ৩ (তিন) বছর অতিক্রান্ত হওয়ার পর “পরিশোধিত মূল্য” (Paid-up Value)-এর উপর মেয়াদের মধ্যে “সমর্পণ মূল্য” (Surrender Value) প্রদান করা হবে। তবে বীমা অংকের যে অংশ কিস্তি হিসাবে পরিশোধ করা হয়েছে তা “পরিশোধিত মূল্য” (Paid-up Value) হিসাবের সময় বাদ দেওয়া হয়।

মৃত্যুতে প্রদেয় সুবিধা:

  • পলিসি চালু থাকলে মেয়াদের মধ্যে বীমাগ্রাহকের অকাল প্রয়াণে তৎপূর্বে বীমার এক বা একাধিক কিস্তি গ্রহণ সত্ত্বেও মৃত্যুর তারিখ পর্যন্ত অর্জিত বোনাসসহ নমিনীকে পূর্ণ বীমা অংক প্রদান করা হবে।
  • কমপক্ষে দুই বছর পলিসি চালু থাকার পর প্রিমিয়াম জমা বন্ধ হয়ে গেলেও মেয়াদের মধ্যে বীমাগ্রাহকের অকাল প্রয়াণে অর্জিত বোনাসসহ “পরিশোধিত মূল্য” (Paid-up Value) প্রদান করা হয়ে থাকে।

যাদের জন্য উপযোগী:

  • যে সকল গ্রাহক জীবনের আর্থিক ঝুঁকি নিরসনের পাশাপাশি নগদ অর্থের প্রয়োজন মেটাতে আগ্রহী এবং বড় অংকের কর রেয়াত পেতে চান, তাদের জন্য এই পরিকল্পটি যথোপযুক্ত।

মূল বীমা অঙ্কের পরে লাইফ কাভারেজ ও স্বাস্থ্যঝুঁকির কাভারেজের যে প্রিমিয়ামকে অনেকেই বাড়তি মনে করেন, সেটিই সংকটের সময় সবচেয়ে বড় সহায়তা হয়ে দাঁড়ায়, যা আমাদের ব্যক্তি ও পারিবারিক ভ্যালু বৃদ্ধি করে মানসিক শান্তির কারণ হয়।